রাজস্থলী প্রতিনিধি | ১০:৫৯ এএম, ২০২১-১০-২৭
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ৩য় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
২৬ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী তালিকা চূড়ান্ত হয়।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যারা নৌকার প্রার্থী হলেন, উপজেলার সদর ২ নং গাইন্দ্যা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার সাধারন সম্পাদক পুচিংমং মারমা। ঘিলাছড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান, রবার্ট ত্রিপুরা ও নতুন মুখ বাঙালহালিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আদোমং মারমা।
ইতিমধ্যে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর । মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
উপজেলার তিন টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited